STORYMIRROR

Gopa Ghosh

Romance Others

3  

Gopa Ghosh

Romance Others

বৃষ্টি

বৃষ্টি

1 min
217

অঝোর ধারায় নেমেছে বৃষ্টি

আমার বুকের মাঝে,

ভিজবো আমি, ভেজাবো তোমায়, প্রতি সকাল সাঁঝে।

ভীষণ প্রেমের আবেশে জড়ানো

দেবো উপহার একটি দিন,

তাতে থাকবে চুড়ির শব্দ

আর বৃষ্টির রিমঝিম।

ময়ূরপঙ্খী মন আমার

তোমায় জানাবে নিমন্ত্রণ,

এক দোপাটি ঝড়া বিকেলে,

দুজন রাঙাবো দুজনের মন।

সোঁদা মাটির গন্ধে বুঝবো

বৃষ্টি হয়েছে শেষ,

ঠান্ডা হাওয়ায় কাঁপুনি ধরাবে

মনে থাকবে দারুন প্রেমের রেশ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance