STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Romance

3  

Nikhil Mitra Thakur

Abstract Romance

বৃদ্ধের রাস

বৃদ্ধের রাস

1 min
7

ঝুলে গেছে ত্বক পেকে গেছে চুল

      ঘোলাটে দুই চোখ,

ভেঙে গেছে দাঁত ধরে গেছে বাত

      বারো মাসের রোগ।

খাবার যত খায় বেশি ওষুধ হায়

         ব্যথা করবে জয়,

উদর ফুলে রয় উষ্ণ বায়ু বয়

          ব্যথা শরীর ময়।

হাঁটু ব্যথা হয় সদাই ফুলে রয়,

          বড় শত্রু পথ,

এত শত রোগ দিচ্ছে কষ্ট ভোগ,

          হাসে স্বর্গ রথ।

তাদের সবুজ মন খোঁজে যে বৃন্দাবন

           সেথা হবে রাস

ভুলে তারা সব তোলে প্রেম কলরব

          যেথা হরির বাস।

শরীর বৃদ্ধ হয় হৃদয় তাজা রয়

       যৌবনের গীত গায়,

মনে আছে প্রেম চাইছে তারই হেম,

         পত্নীর পিছে ধায়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract