বিচ্ছিন্ন জীবন
বিচ্ছিন্ন জীবন
কেউ বা উড়ছে রঙিন দুনিয়ায়!
আবার, কেউ বা ভাসছে নেশার বাতাসে।
শরীরের খেলায় মত্ত হয়ে,
ধোঁয়ার মাঝে ডুবছে জীবন।
বর্তমানকে অবজ্ঞা করে!
ভবিষ্যৎ আঁধারে যাচ্ছে তলিয়ে।
দুহাতে ভরে রয়েছে শুধুই গোলাপের সারি!
বিষাক্ত হাতের ছোঁয়ায় স্বপ্নে দিচ্ছে পাড়ি।
ফুর্তিতো আছে মেতে!
নেই কোনো ভ্রূক্ষেপ৷
আগেই যদি সরে যেতো,
তাহলে বুঝতো!
ক্ষনিকের সুখ, দীর্ঘ সময়ের আক্ষেপ।
অতীতের কথা পড়লে মনে,
তখন হৃদয় কাঁপাবে, কুকর্ম জড়িত দিনের ব্যাথা!
পরক্ষনেই বুঝতে পারবে, উন্নতিহীন জীবনটাই বৃথা।
সমাজ দেবে নানান উপহার!
শুধুই কী উপহার? নাকি করবে প্রহার?
সহ্যের কিনারায় এসে, প্রাণটি তখন বেরিয়ে যাবে!
চিরদিনের তরে চোখ খুলবে না আর।।
~ বর্তমান সমাজের কিছু পথভ্রম হওয়া উৎশৃংখল ছেলে-মেয়েদের মন্দ কীর্তিকলাপ এবং তাদের বিচ্ছিন্ন জীবন-যাপন প্রত্যক্ষ করে কলমের ছোঁয়ায় সাজিয়ে দিলাম "বিচ্ছিন্ন জীবন"।
