STORYMIRROR

Soumo Sil

Action Crime Others

3  

Soumo Sil

Action Crime Others

বাতাসের বিলাপ

বাতাসের বিলাপ

1 min
13

রাত্রীর আঁধারে যারা মেতে উঠেছিল নোংরা নেশায়!

অন্তর তাদেরকে আজ ছিন্ন করেছে মৃত্যুর হতাশায়।

এ বিলাপ শুধুই বাঁচার আশ্রয়, হৃদয়টা কী মানুষের?

তারও তো ছিল বাঁচার অধিকার, এক সুস্থ জীবন নিয়ে।

অট্টহাসিতে ফেটে পড়েছিল ওরা, ছিঁড়ে খেয়েছিলো দেহটাকে।

চিৎকার করে বলেছিলো সে, ছেড়ে দাও আমাকে!!

ক্ষীণ কম্পিত স্বর প্রতিফলিত হয়েছিল বাতাসে।

যন্ত্রনায় মাটিতে আঁচড় কেটে!

শুন্যে মিলিয়েছিল শঙ্কিত নিঃশ্বাস।

সভ্য সমাজে কোথায় নিরাপত্তা! আর কোথায়ই বা বিশ্বাস!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action