STORYMIRROR

Sipra Debnath

Abstract Action

4  

Sipra Debnath

Abstract Action

ভুখ

ভুখ

1 min
272

*** ভুখ***


তুমুল দামামা বাজাচ্ছে

ভুখ নামের ওই দূর্মুখ

পেটের মাঝে!

কাতর চেয়ে আছে দেখো

শত শত সকরুন মুখ

সকালে দুপুরে সাঁঝে।

বেঁচে থাকাটা এখন নয় প্রশ্ন

বড় কথা জুটানো

দুবেলা দুমুঠো অন্ন,

ওই যে পথ চেয়ে বসে 

আছে হাজারো নিরন্ন

তাদের জন্য।

যারা অসহায়ের পাশে

আছে আজ,

ফেলে নিজেদের হাজারো কাজ

তাদের করি আমি ধন্য ধন্য

আমি অতি নগণ্য

তাদের করি পাথেয়

তাদের বলি আমি বিশ্ববরেণ্য।

হে আর্ত অসহায়

ভুলোনা তাদের যারা লড়ছে

তোমাদের জন্য

নিজের প্রাণ করে বিপন্ন।

তাদের জন্য তোমার

প্রাণের আশিষ টুকু

দিও আকাশে বাতাসে ছড়িয়ে

চিৎকার করে বলো

ওগো তোমরা দেবতুল্য।

চোর লুটেরা যারা 

কুড়িয়ে নিচ্ছে ঝোলা ভরে

দীনতার অভিসম্পাৎ।

ওরা চরম দরিদ্র 

নিকৃষ্ট দারিদ্রতাই ওদের সম্পদ

এব্যাপারে ওরা বলিষ্ঠ চরিত্র।

**************************



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract