STORYMIRROR

Chandrima Chatterjee

Abstract Tragedy Fantasy

3  

Chandrima Chatterjee

Abstract Tragedy Fantasy

ভেজা চুল

ভেজা চুল

1 min
287

সেই কালো মেঘ কি আমায় ছোঁয়?যাকে দেখি আমি প্রতিনিয়ত?

মনের পিপাসা, মেটায় কি দুরাশা?

আমি এক আশাহত।


নিজেকে খুঁজি আমি সেই বৃষ্টির ঝাঁটে

অবিরাম সে যখন ধরিত্রীতে আঘাত হানে,

আমারও জীবনে সে আঘাত

আজ বড় দুঃখ আনতে জানে।


এক হয়ে এই বারিধারায় 

বইছে যে অপশারী,

চূড়ান্ত ক্লেশ, হয়না তো শেষ

গুণ গেয়ে যায় নিজেই তাহারই।


বসে বসে শুধু জানালার কাঁচে দেখি,

বেয়ে চলা সাদা জলের স্তরে

ফোঁটা ফোঁটা কাঁচের ওপর

আনমনে মা কে মনে পরে।

 

তখন মনে হয় নির্ভীক এই মাটি যেন আমারই মা

মাটির গন্ধে মিশেছে আমারই দুনিয়া।


যেখাবে রুক্ষ কিশলয় সিক্ত হচ্ছে

অবিরাম এই ভরা বর্ষণে

আমার দু-নয়ন মজিছে তখন 

পৃথিবীর নারী রূপ দর্শনে।


কালো আকাশের নিচে ভেজা তৃণভূমি

আমার মনের ভেতর আজ ভারাক্রান্ত,

বুঝতে পারি না আমি কি করে এই

এই ভেজা দিনের আসবে কবে অন্ত।


মন বলছে এই তো মাগো এই তো তুমি

আমায় নাও গো কোলে তুলে

ঘুচাও আমার দুঃখ সকল

মুছাও আমার আঁখি জল তোমার ঐ ভেজা কালো চুলে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract