STORYMIRROR

Ujjal Mitra

Romance Tragedy

2  

Ujjal Mitra

Romance Tragedy

ভালোবাসা

ভালোবাসা

1 min
423

ভালোবাসা, সে-তো গহীন জলের মুক্ত, 

কেউ পায় কেউ পায় না।

সেই প্রেমের কপাল আজও শাপ যুক্ত,

যার মুখ দেখে ভাঙা আয়না।


যদি ফিরে আসি নিয়ে বাসনা সুপ্ত,

লালসার আঙিনায় তার নজির পাওয়া যায় না।

ভালোবাসা, তারে এই পাই, এই হয় লুপ্ত,

চাইলেই, সে অধরা ধরা দেয় না।


অপ্রেমে শত ধনী, সে-ও যে রিক্ত,

ভালোবাসা ছাড়া, প্রেমিকের দিন যায় না।

ভালবাসার বীজ, করে অশ্রু জলে সিক্ত,

অপেক্ষায় যদি ফলে প্রেম, জোড়া লাগে ভাঙা আয়না।


ভালোবাসা, সে-তো গহীন জলের মুক্ত, 

কেউ পায় কেউ পায় না।

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance