STORYMIRROR

Md Rahmat Ali

Inspirational Others

3  

Md Rahmat Ali

Inspirational Others

বেকার-চরণ "

বেকার-চরণ "

1 min
109


যে কোনও নিঃশ্বাসের

নেই তো বন্ধু কোনো বিশ্বাস।

এ জীবন পাঠশালায়

হয়েছে শিক্ষার অভাব,

শরমের দীক্ষায় নাহি

মিটে কোন তৃষ্ণা।

পিপাসায় যখন সমুদ্র ক্ষান্ত,

তখনই মোহনায়

জোয়ারের আনন্দ-ন।

চরণ সারা জনমের বেকার,

তবু উদাহরণ রয়েছে

সাজানো হাজার এখন

কি এক ! তার -এক আমার,

তবেই তো বলা চলে

জীবন চরণ বেকার।


চশমার আড়ালে এক

কালো চোখ, লুকানো রয়েছে

যেথায়, হাজারো লক্ষ লোভ।

চরণের ছাপ আঁকা আছে

যাবার ! পিছনে ফিরিয়া দেখি,

কেউ যে আর নেই আমার।

যে বন্ধু ছিলে একান্তই

আমার তারই চরণ চাদরে

ঢাকা পাপের পর্দার।


প্রতীক্ষায় ছিলে যবে

চরণ যেন না হয় বেকার।

তবে বিধাতার নিয়মে-র

আগে বা পরে, সবই যে বেকার !

তাই তো আর কি থাকে করার,

আশার তরঙ্গে, নিরাশার দীপ জ্বলে,

এ কেমন ছলে-ছলে জীবন চলে।

এই তো বর্তমান ধরন

শত অন্যায়ের পরেও

নাহি হয় ন্যায়ের আঙ্গিনায়

সত্য সূর্যের উদেয়ন ।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational