বাদল
বাদল
গগনে গগনে মেঘ ভেসে চলে যায়,
পাহাড়ের বুক চিরে বয়ে যায় ধারা ,
বন উপবনে আজ কল্লোলিত প্রায় ,
শ্যামল অঙ্গনে মাটি বড় দিশেহারা ।
পাখি সব করে রব গেল গেল বলি' ,
যতেক মনুষ্য কুল জ্বলে অন্তর্দাহে ,
যদিও বরষা দ্বারে আসি' গেলা চলি' ,
ভাসাইয়া মরুদেশে গেলা হিমবাহে ।
ওই যে বাদল কালো মেঘেদের কায়া ,
ধূম্রজালে জড়াইয়া নীলাকাশে ভাসে ,
জীবন মানে না মানা দেখি' তা'র ছায়া ,
উল্লাসে উঠিল মাতি' চাঁদ মুখে হাসে ।
ঋতু রাণী বরষার দোর্দণ্ড প্রতাপ ,
অঙ্গ বঙ্গ কলিঙ্গের কলা বৃত্তচাপ ।
