STORYMIRROR

Manik Goswami

Drama Classics

3  

Manik Goswami

Drama Classics

অতৃপ্তির আক্ষেপে

অতৃপ্তির আক্ষেপে

1 min
157


বিশ্বাস ছিল নিশ্চয় হবো সত্যিকারের মানুষ,

বিধির বিধানে পরিণত আমি অতি নগন্য কীট।

কাঁটার ঘায়েই ফেটে গেলো সভ্যতারই ফানুস,

ভেঙে পড়লো ইমারতের ঘুন ধরা যত ইঁট।

জীবনের প্রতি পদক্ষেপে আক্ষেপেরই সুর,

হতাশায় ভরা মন,

রামধনু আঁকা রঙিন আকাশ নাগালের থেকে দূর,

ব্যর্থতা সঙ্গী প্রতিক্ষণ।

দারিদ্রের মাঝে সুখ খুঁজে নেয় পরিবার সাধারণে

খুশির তরীতে ভেসে,

ঐশ্বর্য্যের প্রাচুর্য্য থেকেও সুখ নেইকো মনে,

হারিয়ে যাবার আশে।

জ্ঞানের আলোক ছড়িয়ে চতুর্দিকে

ভান্ডার যাবে ভরে,

তৃপ্তির স্বাদ হবে না কভু ফিকে,

মনের অভ্যন্তরে।

জীবনে যা ঘটেছে কিংবা ঘটছে তোমার পাশে,

অনুভবে তারে দেখো,

ক্ষুন্ন মনের শীতল গভীরে, উষ্ণ ধারার পরশে

তৃপ্তির ছবি আঁকো।

অন্ধকারটা সরায়ে যখন ভোরের আলোক রেখা

উঁকি দেয় পূবাকাশে,

প্রকৃতির এই শ্যামলে সবুজে তৃপ্তি রয়েছে আঁকা,

পরাগ বাতাসে ভাসে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama