STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy

4  

Manik Goswami

Abstract Fantasy

অরণ্যে রোদন

অরণ্যে রোদন

1 min
1.2K

অরণ্যে রোদন

মানিক চন্দ্র গোস্বামী

 

তোর চোখেতে চোখ রেখেছি, স্বপ্ন দেখার টানে,

আশার সাথে সন্ধি করে কাব্য রচেছি মনে।

মনের নাগাল পাবার তরে ছুটেছি সাগর পানে।

ভরসার ছবি হারিয়ে পেয়েছি হতাশায় প্রতিদানে।

ভালো লাগা ইচ্ছেগুলো সাজিয়ে নিয়ে প্রাণে,

সময়ের ঘরে যত্নে রেখেছি একান্ত গোপনে।

আগল খোলা পৃথিবীর উন্মোচিত আগুনে,

জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দে ঈর্ষা দ্বেষের সাধনে।

আর কতকাল থাকবি বসে মনোভূমির নির্জনে,

প্রাণের পরশ ছড়িয়ে দে না নবীন হৃদয় স্পন্দনে।

ঝরে যাওয়া পুরোনো পাতায় আগুন লাগুক ঘর্ষণে,

ভালোবাসার পুরাতনী গান বাজুক চোখের বর্ষণে।

কতদিন তোকে দেখতে চেয়েছি আমার মনের দর্পনে,

অপরাধী সেজে লুকিয়ে আছিস কোন বিধাতার বিধান মেনে।

রঙিন পাখায় প্রজাপতি কল্পনা জাল চলছে বুনে,

ব্যথায় কাতর অন্তর খোঁজে রবির উষ্ণ কিরণে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract