STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy

4  

Sipra Debnath

Abstract Tragedy

অরাজকতা

অরাজকতা

1 min
427


 💔অরাজকতা💔

মাঝে মাঝেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি

গন্তব্যে পৌঁছতেই হবে অগত্যা উঠে দাঁড়াই 

আবার শুরু করি-

ভুখা নয় ওরা তৃষ্ণার্ত!!!

তাই ওরা মিটিং মিছিল করে

ওদের পেট ভর্তি পকেটও বেশ গরম

উদ্দেশ্য ওদের অন্যরকম,,,

ওদের বোধ দেখে হৃদয় রক্তাক্ত হয়

আমার কবিতার দেহও রক্তে মাখামাখি হয়ে যায়

ভুক্তভোগীদের কথা হাজার লিখেও কাজে আসে না,

এর চাইতে বেশি কিছু করার ক্ষমতাও রাখি না

ঝুটাদের পরিচিতি গড়ে ওঠে

সমাজ হয়ে রাষ্ট্রব্যাপী

ওদের মিথ্যে বুলিতে

অনেকের নাম বিলুপ্ত হয়ে যায়

কাজের ফল পায় না।


© Sipra Debnath Tultul.


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract