STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Classics Others

4  

Nityananda Banerjee

Tragedy Classics Others

অপ্রেম

অপ্রেম

1 min
244

অপ্রেমে কেটে যাবে কোটিকোটি বছর;

শুধু তুমি থেকো মোর পাশে,

ধূসর গোধূলির বেলা বসন্তের বহর ;

যদি এ' জীবনে মোর কখনো না আসে।

ঝর ঝর ঝর্ণা ঝরে আঁখিপাতে ;

অকাল বসন্ত আসে জীবনে তোমার,

ভাসি আমি সে' ধারায় প্লাবণের রাতে ;

বলো দেখি সত্যি সেই দায় কার ?

একটি বিকেল বেলা হাঁটে পাশাপাশি;

আসন্ন আঁধারে যায় একাকার হয়ে,

কখনো বলো না যেন তোরে ভালবাসি ;

সদা ভীত মনে চোখ মেলি ভয়ে ভয়ে ।

ছায়াঘেরা সন্ধ্যায় পাখি ফিরে নীড়ে ;

দলে দলে, এ' দৃশ্য আর দেখি না যে !

হয়তো মরেছে তারা বিষ প্রেম তিরে ;

সোঁদা মাটি নোনা জল এক্কেরে বাজে ।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy