STORYMIRROR

Sipra Debnath

Abstract Action Others

3  

Sipra Debnath

Abstract Action Others

অপেক্ষায়

অপেক্ষায়

1 min
151

 


হ্যাঁ ঠিক এই মুহূর্তে

বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজ শুনতে

কান জোড়া উৎকন্ঠিত

টুপটাপ টুপটাপ!

কিন্তু নাহ্ তা কোথায়?

ওষ্ঠাগত প্রাণ গুলো হাঁসফাঁস 

প্রায় হারায় যে হুঁশ

মস্তকে গরমের ফোঁস।

রাস্তায় গরম ধূলো উড়ে

দমবন্ধ অবস্থা

মন ভাঙ্গে নিরাশায় হারায় আস্থা

রেগে আছে ভীষণ তপন

মেঘের জন্য পাতা কত আসন।

রেলগেটের ভিড়ে

কিংবা শিলিগুরি মোড়ে

না আটকালে ট্রাফিক জ্যামে 

গরমের তাণ্ডব 

ঠিক অনুধাবন করা মুশকিল

চাতক হয়ে এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায়

কখন পড়বে এক ঝাঁক শিলাবৃষ্টি

তোমার আমার আঙিনায়। 


 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract