অপেক্ষার আলো
অপেক্ষার আলো
ছোটো পাখির ক্লান্ত মন, আর নয় দুঃখী;
আজ অপেক্ষার প্রহরের হয়েছে সমাপ্তি।
রাত পেঁচাটা মায়াভরা এই ধরণীতে,
ছড়াবে এবার কেবল নিজের দ্যুতি।
জোৎস্না রজনীতে দগ্ধ স্মৃতিরা ভিড় জমালেও, আসবে না আর কোনো চিঠি।
এখন থেকে গন্তব্যের কন্টকময় পথে,
চলবে তুমি একলা পথিক হয়ে।
জোয়ার-ভাটার তালে দুলে বুঝতে হবে—
থামতে হবে জীবন নদীর কোন বাঁকে।
যাত্রাপথে হারিয়ে গেলে ওগো মিষ্টি পাখি,
উপহার দিও নিজেকে কবিতা-গানের দু কলি।
