STORYMIRROR

Rocky Kazi

Tragedy Inspirational Others

3  

Rocky Kazi

Tragedy Inspirational Others

অন্যের জন্য অন্নের জন্য

অন্যের জন্য অন্নের জন্য

1 min
305

হ্যাঁ তুমি কখনও ভেবেছো কি,

অন্যের জন্য, অন্নের জন্য?

হ্যাঁ তুমি কখনও কেঁদেছো কি,

অন্যের জন্য, অন্নের জন্য?


তুমি পারবে তুমি তা জানো

দয়া এনে মনে।

সেই অভুক্ত দের মুখে

অন্নের জন্যে।


তবু কেন যাও পালিয়ে সব

এড়িয়ে দূরে।

তবে জানোনা কি ক্ষুধার ক্ষভ

বেদনা অনাহারে?


ক্ষুদা বড় নিষ্ঠুর,

যা মানেনা কিছুই।

উপায়ের প্রত্যাশায়,

নেয় পাপের পিছু।


ভুঁড়ি পেট ভর্তি,

মনে সদা ফুর্তি।

স্বার্থের শক্তি,

ভগ্ন এ ভক্তি।


জ্ঞান আর যুক্তি,

কত সব উক্তি।

মনে ভাবে মহান,

লোক দেখানো দান।


কেন? কেন? আর নয়।

আর নয় কোন উপেক্ষা স্মৃতি,

অন্যের জন্য, অন্নের জন্য।

আর নয় দানে স্বার্থের দ্যুতি,

অন্যের জন্য, অন্নের জন্য।


হাত বাড়িয়ে দাও, তুমি পারবে,

অন্যের জন্য, অন্নের জন্য।

হ্যাঁ তুমি পারবে বদলাতে এসব

অন্যের জন্য, অন্নের জন্য।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy