STORYMIRROR

Rocky Kazi

Abstract Tragedy Others

3  

Rocky Kazi

Abstract Tragedy Others

রঙ বর্ষে

রঙ বর্ষে

1 min
758

দেখ ধুলো মেখে খেলে হোলি,

দিনরাত একই বুলি,

কখন মরবো আমরা।


দেখ কালি মেখে খেলে হোলি,

রাতদিন একই বুলি,

কিভাবে বাঁচবো আমরা।


দেখ বেদনা সদা এ মনে,

বর্ণহীন জীবনে,

কোথায় শান্তির ছোঁয়া।


দেখ ক্লান্তি মাখা এ দেহে,

লড়াইয়ের গান গেয়ে,

বিশ্রামও গেছে খোঁয়া।




দেখ অল্পতে খুশি যারা,

মৃত্যু গ্রহনে তারা,

একদন্ড না পাই ভয়।


দেখ বিকল্প বলে কিছু,

নেই তাই হাঁটে পিছু,

জটিল কোনকিছুর জয়।




দেখ স্বপ্ন হারিয়ে যায়,

অর্থের নিরাশায়,

হেরে যায় কত আশা সব।


দেখ বাধা পাই প্রতি পদে,

মেধা থাকলেও ফাঁদে,

অন্যের লোভে সব শব।




দেখ খিদে পেটে দমে খাটে,

ক্ষুদা নিয়ে পথে ঘাটে,

খাদ্যের স্বাদ নয় ক্ষুদার্তের।


দেখ সমাজকে সাজিয়ে,

সবাইকে বাঁচিয়ে,

শেষ হয় ন্যায় সূর্যাস্তের।




দেখ কান্না নীরবে থাকে,

হাঁসির মাঝে ফাঁকে,

সঙ্গী দুঃখ শীর্ষে।


দেখ দূরে না সরিয়ে,

হাত বাড়িয়ে হৃদয়ে,

বর্ষিত হোক রঙ বর্ষে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract