STORYMIRROR

Manik Goswami

Romance Fantasy Others

3  

Manik Goswami

Romance Fantasy Others

অনুভূতি

অনুভূতি

1 min
181


পাতা ঝরার শব্দ শোনার ইচ্ছে মনে রেখে,

হেমন্তেরই দিনগুলি আমি কাটিয়ে দেবো সুখে।

পথ হয়ে আমি তোমার চরণ বুকের মাঝে লবো,

পদভারে পিষ্ট হয়েও বেদনায় সয়ে যাবো।

একঘেয়ে এই নীরস জীবনে রঙের লেগেছে ছোঁয়া,

ভালোবাসার স্পর্শে ভাসে অনুভূতির খেয়া।

পাথর কঠিন হৃদয়ের বুকে ফল্গু নদীর ধারা,

কোলাহলে মেতে কলতান তোলে পাহাড়ি ঝরনা ঝোড়া।

ভালোবেসে আমি বিনিময়ে পাই কষ্টের অনুভূতি,

দুঃখ পেয়েও কান্নার মাঝে আঁকড়ে ধরেছি স্মৃতি।

ব্যস্ত জীবনে পাই যদি আমি এতটুকু অবসর,

দেখি, অনুভূতি মোড়া ব্যর্থ প্রেমে হতাশা নিরন্তর।

গভীর রাতেও সুখস্বপ্নে হৃদয়ে বেজেছে সুর,

বুকের পাঁজরে মর্ম ব্যথায় প্রত্যাশা বহুদূর।

ভালোবাসি বলে সাধ্যমতো দেবার অঙ্গীকারে,

মনের মাঝেই যত্ন করে লালন করেছি তারে।

তবু আক্ষেপ রয়ে গেলো দেখি নির্জন এই নীড়ে,

বাঁধের বাধায় আশার স্রোতে ক্ষুন্ন মনের দ্বারে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance