STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

অনাহুত প্রেম

অনাহুত প্রেম

1 min
254


শীতের শহরে!

এক কুয়াশাছন্ন ভোরে,

তোমায় দেখেছিলাম ঝুলবারান্দায় দাঁড়িয়ে,

ধোঁয়া ওঠা কফির কাপ হাতে,

গায়ে জড়ানো ছিল

পাতলা উলের চাদর

এলোমেলো চুল মুখের ওপর ছড়িয়ে,

উদাসী চোখে চেয়ে ছিলে

তুমি দুর দিগন্ত পানে,

কোথাও যেন মন খারাপের ঘন

মেঘে ঢেকেছিল তোমার হৃদয়!!

একাকিত্বের কঠিন জালে

হয়তো গেছিলে জড়িয়ে!!

মুক্তির আকাশ খুঁজছিলে

শান্ত শীতের সকালে,

আমি তখন দাঁড়িয়ে ছিলেম

আমার ঘরের দখিনা জানালায়,

ডাকতে গিয়েও ডাকতে

পারিনি তোমায়!

অজানা সংকোচ বোধে

ঢেকে গেছিল আমার শূন্য হৃদয়,

তোমার নামটি ছিলনা জানা!

তাই তোমার নাম দিয়ে ছিলাম নয়না,

ঠোঁটের কোনে এনে আলতো হাসি

চেয়েছিলাম তোমার দিকে,

ঘন কুয়াশার চাদর ভেদ করে

আমার হাসি ধরা পড়েনি হয়তো!

তোমার উদাসি চোখে,

সময় চলিয়া গেল সময়ের মত,

তোমার একেকিত্বেরও অবসান হলো,

ঝুলবারান্দায় আসাও কমে গেল,

আমার অস্তিত্ব সেই একই রয়ে গেল,

তোমার জীবনে ঝলমলে সূর্য উঠল

কেটে গিয়ে গভীর কালো রাত,

আমার হৃদয়ে পড়ল তোমার

অনাহুত প্রেমের ছাপ।


 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance