STORYMIRROR

Sucharita Das

Inspirational

3  

Sucharita Das

Inspirational

আশা

আশা

1 min
180

মেয়েটি অনেক আশা নিয়ে

 একটা সুখের ঘরের স্বপ্ন দেখেছিল

বিনিময়ে পেয়েছিল শুধুই নিরাশা।

মা বাবা অনেক আশা নিয়ে

ছেলেকে মানুষ করেছিল,

বিনিময়ে পেয়েছিল শুধুই অবহেলা।

বেকার ছেলেটি অনেক আশা নিয়ে পড়াশোনা করেছিল চাকরির জন্যে,

বিনিময়ে পেয়েছিল একরাশ হতাশা ।

আশাতেই তো বেঁচে থাকা , 

তাই তো মেয়েটি আজও আশায় থাকে

কোনো না কোনোদিন সব ঠিক হয়ে যাবে।

বৃদ্ধ মা বাবা আজও আশায় থাকে

ছেলে কোনো না কোনোদিন 

নিশ্চয়ই দেখবে তাদের।

আর বেকার ছেলেটি 

আজও আশা করে থাকে

কোনো না কোনো সময়

সব ঠিক হয়ে সুসময় নিশ্চয়ই আসবে।

'আশা' ছোট্ট একটা শব্দ

বাঁচতে শেখায়, ভাবতে শেখায়,

নতুন কিছু করতে শেখায়,

নিজেকে নতুনভাবে চিনতে শেখায়।

আশাতেই তো লুকিয়ে আছে 

জীবনের আশার আলোকরেখা।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational