STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

আমি তোমার আশায় বসেছিলেম

আমি তোমার আশায় বসেছিলেম

1 min
358

আমি তোমার আশায় বসেছিলেম

খেয়া লয়ে তটে

কথার মালা গেঁথেছিলাম

বলবো নিশুতি রাতে


মোর হৃদয়ের নিধি

বিরাজিত তুমি অনন্ত গগনে

তোমারি দ্যুতিতে বিকশিত সব

বিহ্বলতা, যত সংশয়

যত দুর্ভোগ, মায়া-মোহ-শোক

দূর হয়ে যায়

তাকালে মোর পানে

তাইতো ভাবি বসে তটে

বলবো তোমায় যামিনী এলে

যা লুকানো মনের কোণে


কত জন্মের ফসল তোলা

খুঁজে ফিরে পাই হারানো ঠিকানা

যত আছে ললাটে লেখা

জন্ম জন্ম ধরে 


আসিবে তুমি প্রসুপ্ত নয়নে

জাগরণে ও স্বপনে 

কেঁদে কেঁদে হয় জীবন সারা

তোমার না পেলে দেখা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy