STORYMIRROR

Soma Dutta

Abstract Fantasy Others

3  

Soma Dutta

Abstract Fantasy Others

আমার গ্রামের মাটি

আমার গ্রামের মাটি

1 min
310


আমার গ্রামের মাটির বুকে

   যে ভালোবাসা লুকানো আছে

অমূল্য সে সম্পদখানি

   বড়ো আপন আমার কাছে।

তবু সেই মাটির টান ছেড়ে

       আমরা থাকি দূরে সরে ,

কেউ কেউ বাধ্য হয়েই থাকে

 আবার কেউ থাকে নিজ স্বার্থের তরে ।

আমিও গ্রামের মেয়ে হয়ে

    আমার গ্রামের মাটির পরে ,

থাকতে চেয়েছিলাম চিরটাকাল

     ঐ ছোট্ট মাটির ঘরে।

তবু আজ ভাগ্যের ফেরে

    আমি আমার গ্রাম থেকে দূরে

করছি বসবাস হেথায়

   এক ইঁট পাথরের ঘরে।

আমার গ্রামের মাটি ছেড়ে

         আমি যতোই দূরে যাই,

আমি আমার গ্রামের মাটির মেয়েই রবো,

দিয়ে গ্রামকে বুকে ঠাঁই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract