STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

আমার গল্প

আমার গল্প

1 min
4

হতাশ জীবন,না কাচা প্যান্ট শার্ট

আর হাতে খুচরো টাকা অল্প

এই নিয়ে এগিয়ে চলছে

আমার জীবনের গল্প।

ভাবঘুরের মত কখনও বাস কখনও হেঁটে 

প্রত্যহ ঘুরি পথে পথে

কখনও যদি কেউ হাত বাড়ায় তাকে

নিই সাথে সাথে।

নেই মনে রাগ নেই অভিমান

নিজেকে ঘিরেই আমার সকল অভিযান।

মনে মাঝে অজানা স্বপ্ন

আশা বাধি অল্প

প্রতিদিন নিজে লিখে চলেছি

আমার ভুবনের গল্প।


হতে চাই না উকিল ডাক্তার

হতে চাই পরিযায়ী যাযাবর।

কাটবে জীবন শুধু পথে পথে

থাকবে না কোন ঘর।

একাকী হয়ে পথে ঘুরবো

স্বপ্ন গুলো পথের ধুলায় মেশাবো ।

পাখি হয়ে উড়ে মুক্ত গগনে,

দেখবো ভুবন মুগ্ধ নয়নে।

এই পৃথিবী কে বানাবো ঘর

মাটি হবে মোর বিছানা 

সময়ের পাতায় লিখে চলেছি

আমার জীবনের গল্প একটানা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract