STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

আমার দূর্গা

আমার দূর্গা

1 min
115

ঘরের মেয়ে দূর্গা ছিন্ন বস্ত্রে আঁধার ঘরে কাঁদে,

আমার দূর্গা কামনার খাদ্য,পড়ে থাকে খাদে।

আজকের দূর্গা অসহায়, লাঞ্ছিত ও নির্যাতিত,

আমার দূর্গা শোষিত, নিপীড়িত, স্বাধীনতা বঞ্চিত।

আজকের দূর্গা ভয়ে ভয়ে বাঁচে, ভয় প্রানহানি,

আমার দূর্গা প্রতিবাদহীন, মেনে নেয় শ্লীলতাহানি।

আজকের দূর্গা স্তব্ধ আতঙ্কে -ভয়ে দেখেও অন্যায়,

আমার দূর্গা ত্রিশূল হাতেও পাপীকে ছেড়ে দেয়।

আজকের দূর্গা মৃন্ময়ী মূর্তি, তাই শক্তিহীন,

আমার দূর্গা মরছে নিজের কাছে তাই প্রতিদিন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract