STORYMIRROR

বিকাশ দাস

Abstract Classics

3  

বিকাশ দাস

Abstract Classics

পাথর কুসুম

পাথর কুসুম

1 min
798

তুমি পাথর চিরে 

এক নিটোল নারীর কথা ভাবছো 

শব্দের প্রবাহ তোমাকে দিয়েছিলো কিছু গোপন কবিতা ।

ফুলের আঘাতে পাথরকে বলেছিলে

তুমি পবিত্র হও 

দৃষ্টি নন্দন গঙ্গার রূপ নিয়ে ধরনীর বুকে নেমে এসো ।

তৃপ্তি বিধানে মলিন মাটি হোক আরো পাক।

 

তুমি পাথর ভেঙ্গে

এক সব হারানো সন্ন্যাসীর কথা ভাবো 

উত্সঙ্গ কামনাবৃত তোমার শব্দের ভগ্নাংশে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract