STORYMIRROR

Krishna Nath

Fantasy Inspirational Children

4  

Krishna Nath

Fantasy Inspirational Children

থাপ্পর

থাপ্পর

1 min
372

   "অরিন্দম" ,ডাক্তারবাবুর একমাত্র সন্তান। মাথায় করে রাখত বাড়ির সবাই ,আদরে আদরে ছেলেটা বাঁদর তৈরী হয়ে গিয়েছিল ।

বাবার দেওয়া হাত খরচা কবে বন্ধ হয়ে গেছে অরিন্দমের মনে নেই । হাতটান এর অভ্যাস না হয়ে যায় তাই ওর ঠাকুমা হামেহাল হাত খরচের টাকা দিয়ে গেছেন কিন্তু আজ ঠাকুরমা মারা যাওয়ায় অরিন্দম বুঝল টাকার মর্ম ।

            অনেক দৌড়াদৌড়ি করে পার্লারে চুল কাটার একটা কাজ তার জোগাড় হল ।বাবা শুনে বললেন, "ডাক্তারের ছেলে ,শেষমেষ এইসব !দেখো এই কাজটাই যদি যত্ন করে শিখতে পারো ।"পিছন থেকে ছেলে একটু চেঁচিয়ে বলল," দেখো বাবা ,কোন কাজই ছোট নয় ,আমি তো আর চুরি করতে যাচ্ছি না।"

             সেই দিনই চুল কাটায় একটু ভুল হয়ে যাওয়ায় অরিন্দম কাস্টমারের হাতে কষে একটা থাপ্পড় খেয়েছিল। জানতে পেরে বাবা বললেন," শিক্ষাকে তুই কোনদিনই কদর করিস নি , তোর কাজ কে ছোটো করছি না ,তোর স্বভাব তো জানি ......."বলে বাবা চলে গেলেন।

             ছেলে ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো ,এই থাপ্পরটা দশ বছর আগেই যদি বাবার হাতের হত তাহলে হয়তো তার জীবনটাই পাল্টে যেত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Fantasy