স্বপ্নের তুমি
স্বপ্নের তুমি
দেখে মনে হচ্ছিল বড় ক্লান্ত ছিলে কাল তুমি,
তাই তোমাকে দেখার আগের মুহূর্ত পর্যন্ত
অস্থির সময়টা আমাকে তাড়া করছিল পিছু।
তোমার শান্ত স্থির চোখে দেখেছিলাম
নীলহরিণীর ছবি ।
আমি তোমার চুল, অধর ছুঁতে ভয় পাই
দু-হাত জুড়ে তোমার প্রতি অনিন্দ্য আহবান
তোমার জোছনা ফুটিয়েছি ভালোবাসা দিয়ে
আমি নিশিযাপন করছি তোমাকে স্বপ্ন দেখে
আমার সকল সত্তা-আমার কবিতা
তোমার পূর্ণতা অর্জন করে।

