STORYMIRROR

Amrita Chakraborty

Tragedy

3.4  

Amrita Chakraborty

Tragedy

নির্বাক এখন

নির্বাক এখন

1 min
36

মনে হয় নির্বাক হওয়ায় ভালো, 

অন্তত শব্দের দায় এড়ানো যায় ;

কচ্ছপের খোলসে নিজেকে আটকে 

সব ঢেউ থেকে দূরে থাকি।

আমিতে ভালো আছি 

আমরার খবর কে রাখে? 

একবচনে শান্তি, বহুতে কেবলই বিবাদ।

ক্রমশঃ মৌন হই,

মুখরতা আভিধানিক শব্দ। 

আজকাল ঠান্ডা রক্তের সরীসৃপরা আমার স্বজন, 

কতো রাত কাটে ওদের সাথে গল্প করে -

আমারও তো রক্ত বরফ জল। 


Rate this content
Log in

More bengali story from Amrita Chakraborty

Similar bengali story from Tragedy