মাগো তুমি আমার মা
মাগো তুমি আমার মা
আমার কান্না আমার জ্বরের ওষুধ ছিল
কেবল মা গো তোমার আঁচল;
মাগো তুমি আমার মা।
আমার শুষ্ক ও রুক্ষ নয়নে এনে দিত কোমলতা মাগো তোমার হাশি মুখরতা:
মাগো তুমি মা।
আমার ছোট বেলায় ঘুমের দিব্য
বিছানা ছিল মাগো তোমার কোলে;
মাগো তুমি আমার মা।
আমার স্বপ্নের দুনিয়ায় স্বপ্নকে বাস্তবায়িত করার প্রদীপ জ্বালাতে মাগো তুমি:
মাগো তুমি মা।
দিতে আমাকে সাহস প্রতিকূলতাকে
জয় করতে মাগো তুমি,
মাগো তুমি আমার মা।
আমার কাঁধে ও মাথায় হাত রেখে
দিতে উপদেশ ও আশীর্বাদ
যাতে সফল হয় তোর ছোট ছোট ছেলে;
মাগো তুমি মা।
মাগো তোমার মনে আছে ওই দিনটি?
যেদিন ছিলাম একা এক রাস্তার ধারে-
সেদিন তুমি কোলে নিয়েছিল
এক অসহায় শিশুকে:
তখন তুমি দায়িত্বের মধ্যে আবদ্ধ ছিলে
তা সত্বেও তুমি আমায় লালিত-পালিত করলে;
মাগো তুমি আমায় এক সময়ের জন্যেও
অনুভব হতে দাওনি যে আমি অনাথ;
তুমি আশ্রয় দিয়েছিল মোকে মমতার চাদরে:
মাগো তুমি আমার মা।
ধাত্রী রূপী,লক্ষ্মী রূপী , দেবী রূপী , মনসা রূপী
মাগো তুমি আমার মা।
মাগো দিয়েছিলে প্রতিশ্রুতি আমাকে
যে থাকবে মোর সঙ্গে চিরদিন,
তবে আজ কেন মা ছেড়ে দিলে ইহজগৎ;
আসো গো মা ফিরে এই হতচ্ছাড়ার কাছে
দেখো গো মা আজ আমি
তোমার ছাড়া আমি যেন ডানাহীন পাখি;
যদি ছোটবেলায় তোমার থেকে দূরে থাকতাম
তখন যেন আমায় অনুভুতি হতো
যে আমি আছি সাত সমুন্দর পারে;
মাগো তুমি আমার মা।
মাগো তুমি সাহসী নারী !
মাগো তুমি মা রূপী দেবী!
মাগো তুমি মা
মাগো তুমি মা
মাগো তুমি মা।
মাগো তুমি আমার মা-
মাগো তুমি আমার দেবী;
মাগো তুমি আমার মা।
