STORYMIRROR

Rinki Banik Mondal

Tragedy

2  

Rinki Banik Mondal

Tragedy

খোকাকে লেখা চিঠি

খোকাকে লেখা চিঠি

1 min
553

খোকা , এবার আমাকে তোর সাথে নিয়ে যাবি? একা একা আর ভালো লাগে না রে এই বাড়িটাতে। তোর বাবা চলে যাওয়ার পর যে আমি বড্ড একা হয়ে গেছি রে। আয় না একটিবার। কতদিন তোর ছেলেটাকে দেখি না। দাদুভাইকে আদর করতে যে বড় ইচ্ছে করে রে খোকা। তোর কি একবারও এই হতভাগা মায়ের কথা মনে পড়ে না? তোর সাথে যদি আমায় নিয়ে যেতে না চাস তাহলে নয় একটা বৃদ্বাশ্রমেই আমাকে দিয়ে আসিস। সেখানে গেলে অন্তত কয়েকটা আমার মত মানুষ তো পাবো, যাদের সাথে আমি মনের দুটো সুখ দুঃখের কথা বলতে পারবো।

               ইতি

               তোর মা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Tragedy