STORYMIRROR

Taskin Magjil

Tragedy

3  

Taskin Magjil

Tragedy

জাগো সমাজ

জাগো সমাজ

1 min
8

কোথায় বল 

কোথায় বীর 

চারিদিকে ধর্ষকের ভীড় 

তবে উঠা আবার ছুরি তীর।

বাসের ভিতরে ধর্ষণ হয় 

হাজার মানুষ পায় ভয়,

তারা বলে, 

যে সহে সে নাকি রহে

তবে সব জাগায় সইতে নেই 

আর সব জাগায় রইতে নেই। 

কিসের আমার ভয়

যদি আমার মা বোনের সম্মানই না রয়,

সে যানের প্রয়জন কি 

যে যানে মান নেই। 

কোথায় বল 

কোথায় বীর 

চারিদিকে ধর্ষকের ভীড় 

তবে উঠা আবার ছুরি তীর।

তবে চল আবার মারি তাদের 

যারা মানহীন করেছে আমাদের। 

তোমরা কি শুনতে পারছোনা 

আমার বোনেদের চিৎকার 

"ছাইড়া দেন আমার এবার 

কাউকে কিছু বলবো না আর "

ক্ষমা কর বোন আমার 

সমাজ বড্ড স্বার্থপর 

যতক্ষণ না আঘাত আসে নিজ ঘরে 

তাদের কি যে খুশি সে মরে। 

ক্ষমা করো মা আমার

বাঁচাতে পারিনি বাচ্চা তোমার।

কোথায় বল 

কোথায় বীর 

চারিদিকে ধর্ষকের ভীড় 

তবে উঠা আবার ছুরি তীর।


Rate this content
Log in

More bengali story from Taskin Magjil

Similar bengali story from Tragedy