STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

4  

Orpita Oyshorjo

Fantasy Others

বৃষ্টিরেখা

বৃষ্টিরেখা

1 min
593


বৃষ্টি ভেজা শহরে হঠাৎ দেখা তোমার সাথে আমার 


রংপুর শহরে আজ মনে হয় বৃষ্টিরা খুব তারাহুরা করছে 


কখনো বেড়েই চলেছে কখন বা কমে যাচ্ছে 


হঠাৎ তুমি আগপিছ না ভেবেই ডেকে বসলে প্রিয়দর্শনী 

.

পিছন ঘুরে না তাকাবার সাধ্য কই আমার?

তাই সাহস করে দু একবার তাকালাম তোমার পানে।

.

তুমি এসে পাশে দাঁড়াতেই বুকের মধ্যে খানে কেমন যেন করে উঠলো চেনা সেই গায়ের গন্ধ 

 অথচ তোমার হাতদুটো ধরে জমে থাকা শেষ অশ্রুটুকু বিসর্জন করার মত কোন শক্তি ছিল না আমার।

হঠাৎ আমার ভাবনার ছেদ করে বলে উঠলে 

কি খবর প্রিয়দর্শনী ? 


কেমন আছ?কোথায় থাকা হয়? তোমার ঐ কালো শাড়িটা বেশ মানিয়েছে।

আমার যে অনেক প্রশ্ন তোমার কাছে...

.

ভালো আছি কাব্য 

এখন শহরে আছি মায়ের সাথে 

ওখানে একটা কলেজে পড়ি 

তুমি চলে গেলে সব এলোমেলো করে তারপর ঘটে গেছে জীবনের কঠিন মাপকাঠি 

জীবন আমাকে সেদিন শিখিয়েছিল এ জীবনে আমার বলতে কেবলি আমি।

আমি জানি কাব্য তুমি অনেক প্রশ্নের উত্তর খুজে চলছ।তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজে।

.

 প্রিয়দর্শনী আর একটি বার!

না কাব্য ,,, 

যে সম্পর্কে সম্মান, ভালোবাসা, বিশ্বাস, ভরসা নেই সেটা কোন সম্পর্ক না।

তোমার কাছে ভালবাসা চেয়ে ছিলাম,

ভিক্ষে নয়।

সম্মান চেয়ে ছিলাম 

করুনা নয়।

.

যে ভালবাসায় ভালবাসা নেই আমি সেই ভালোবাসাকে অনেকদিন আগেই উপেক্ষা করে এসেছি।

তুমি ভালো থেক।আমিও ভালো আছি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Fantasy