STORYMIRROR

Orpita Oyshorjo

Romance Others

4  

Orpita Oyshorjo

Romance Others

বৃষ্টি ভেজা শহরের প্রেম

বৃষ্টি ভেজা শহরের প্রেম

1 min
1.1K

হঠাৎ!করে আমার ঘুমটা ভেঙে গেল তখন আমি আমার বেডরুমের জানালার দিকে তাকিয়ে দেখি তখন সবে সবে আলো ফুটেছে। কিন্তু তাও সব অন্ধকার মেঘে ঢাকা বাইরে অঝোরে বৃষ্টি পরছে, আমি উঠে গিয়ে বারান্দার দরজাটা খুলে বাইরে গিয়ে দেখি বৃষ্টিতে পুরো ধোয়া হয়ে গেছে চারিপাশটা।আমি আমার চোখদুটো রাস্তার দিকে ঘোরাতেই দেখলাম আমাদের সামনে একটা বিরাট বড় বটগাছ আছে,সেই গাছটার তলায় দুটো সাইকেল দাঁড়িয়ে আছে আর তার পাশে একটা ফ্ল্যাট বাড়ি আছে সেই ফ্লাট বাড়ি তলায় একটা ছেলে আর একটামেয়ে ছাতার তলায় বসে আছে। আমি আরো উৎসাহ নিয়ে দেখতে গেলাম কি ছেলে আর মেয়েটা কি করছে একটু ঝুঁকতেই দেখতে পেলাম ছেলেটার কাঁধে মেয়েটা নিজের মাথা রেখেছে আর তার ভিজে চুলটা ছেলেটার পিঠে এলিয়ে দিয়েছে তারা দুজনে হাত ধরে চুপিসারে এই বৃষ্টির মধ্যে নিজের মনের কথাগুলো বলছে আর গল্প করছে সেই দেখে হঠাৎ করে আমার কি জানি মনে হল, আমি বারান্দা থেকে চলে এলাম আর আমার খাটের সামনে রাখা পড়ার টেবিল থেকে ডায়েরী টা উঠিয়ে নিয়ে কিছু একটা লিখতে বসলাম। প্রথমে লিখলাম ------,আজকের তারিখ ২৭ শে সেপ্টেম্বর ২০২২ তার নিচে লিখলাম " বৃষ্টি ভেজা শহরের প্রেম "।


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali story from Romance