যখন ফুটেছে কলি
যখন ফুটেছে কলি
হৃদ সাগরে ভাসিয়ে তরী,
কল্পনার পাল তুলেছি ধরি,
আবেগ ছোঁয়ায় স্বপ্ন গড়ি,
একরাশ খুশি উড়ছে হাওয়ায়।
অঙ্গ কাঁপিছে ঢেউয়ের দোলায়,
উথালি পাথালি প্রেমের জ্বালায়,
মনের গভীরে মৌসুমী বায়,
ছন্দের তালে হৃদয় মাতায়।
গোপন হৃদয়ে উচ্ছ্বাস ধারা,
অন্তরে মেলে প্রেমের সাড়া,
জীবনের নদী বাঁধন ছাড়া,
মিলিবে সুমুখে বিস্তৃত মোহানায়।
অসীম প্রসারী নীল মহাকাশে,
উদাসী মনটি মেঘের বেশে,
উড়ছে অজানা স্বপ্নের দেশে,
নিখিলে অনিল বড় গতিময়।
