STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics Fantasy

3  

Sipra Debnath

Abstract Classics Fantasy

যদি না পেতাম তোমায়

যদি না পেতাম তোমায়

1 min
398

আমিতো অমাবস্যার ঘনকালো

কি করে দি তোমায় পূর্ণিমার মতো আলো?

যার বাস হৃদয়ে আমার

কি করে তাকে বিদায় জানাই বলো?

সে যে প্রতি ক্ষণে প্রতি পলে

বাজে আমার হৃদয় গহীনে তিলে তিলে।

ক্ষণে ক্ষণে সে প্রেমের ঝংকার তোলে

হৃদয় বীণায় বিরহের তান দেয় জুড়ে,

মিলনের গীত গায় না কিছুতেই

আমার হৃদয় অন্তপুরে।

জীবনে যত দুঃখ পেয়েছি 

সবই তা সুখ আমার ,

যদি না পেতাম তোমায়

হতো না দুঃখ পাওয়া 

আরো একটি এত সুন্দর।

দুঃখই আমার জীবনের পুঁজি

চাই সঞ্চয় করে যেতে তাই,

যাবার আগে দুঃখ পাওয়া আরো

যতটা রয়ে গেছে বাকি

সবটাই যেন পাওয়া হয়ে যায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract