STORYMIRROR

Mausumi Pramanik

Fantasy Romance

3  

Mausumi Pramanik

Fantasy Romance

যদি চাও আমায়...

যদি চাও আমায়...

1 min
30.7K


অভিমান তোমার ভাঙতেই হবে...

রুদ্ধ দুয়ার খুলতেই হবে

যদি চাও আমায়

সোনালী দুপুর রূপে

 

অহংকার দূরে সরাতেই হবে

আহ্বানে প্রেম মেশাতেই হবে

যদি চাও আমায়

লাল নদী রূপে

 

আবেগে ভেসে যেতেই হবে

বন্ধন ডোরে বাঁধতেই হবে

যদি চাও আমায়

সাদা পরী’র রূপে

 

প্রস্তুতি নাও, প্রতিজ্ঞা করো

স্বপ্নে দেখো সুন্দর ভবিষ্যৎ

ডাকছে তোমায় হাতছানি দিয়ে...

আসব আমি ফিরে আবার

রাতের আঁধার সরিয়ে...

তোমার জন্যে, শুধুই তোমার জন্যে

যদি চাও আমায়,

দেখতে       প্রেমের দেবী রূপে।।

#মূল্যবান প্রেম#


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy