STORYMIRROR

Swarna goldee

Abstract Others Children

3  

Swarna goldee

Abstract Others Children

যাচ্ছে ধুয়েস্বর্নকমল তপস্বী

যাচ্ছে ধুয়েস্বর্নকমল তপস্বী

1 min
163

ছোট্ট আমার ছোট বেলা

কাটছে শুধু পর্দা জুড়ে

ঠাকুমা দিদার গল্প ঝুলি

ভার্চুয়ালি অশেষ দূরে


টাপুর টুপুর বৃষ্টি কেবল

বদ্ধ ফ্ল্যাটের জানলা চু্ঁয়ে

পিঠের উপর দিন দিন সব

বেড়েই চলছে চাপের বোঝা

সেমিষ্টারে মার্কস পাওয়া টা

ভাবছ বুঝি অতি সোজা?


অনলাইন আর অফলাইনে

গুলিয়ে গেছে হিসেব গুলো

ডাইনি বুড়ি? একানড়ে?

প্রশ্ন গুলো গুগল ধুলো


মাম্মা পাপার যেটুকু কোল

মিনিট পাঁচেক যেটুকু পাই

পাবজী, ফায়ার,হাবজি-গুবজী

এই সবেতেই যাচ্ছে ধুয়ে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract