STORYMIRROR

Ainul Haque

Romance Tragedy Others

4  

Ainul Haque

Romance Tragedy Others

উদাসী পাখি

উদাসী পাখি

1 min
12

আমার এ হৃদয় আজি হলো উদাসী পাখি 

মন শুধু অকারনে এলোমেলো দেখি।

হৃদয়ে দোলে আজি প্রীতি সোহাগে

কত কথা আজ মনে জাগে। 


অচেনারে চিনে এলো স্বপন হয়ে

নিজেরে উজাড় করে দেয় ভালবেসে 

ভীরু ভালোবাসা ফুলের সুরভী ঢেলে

অন্তর ছেয়ে গেল দারুণ অনুরাগে।


কাছে এসে তুমি নিলে আমার ব্যথা যত

ভালোবাসা দিলে তুমি হরিণীর মত

এ জীবন এতো মধুর কভু ভাবিনি আগে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance