STORYMIRROR

Sipra Debnath

Abstract Others

2  

Sipra Debnath

Abstract Others

উৎকণ্ঠার দৃষ্টিপাত

উৎকণ্ঠার দৃষ্টিপাত

1 min
120

বিকেলের সোনা ঝরা রোদ পড়ছে স্নিগ্ধ আভা নিয়ে

ঝিরিঝিরি বৃষ্টিপাতে সবুজ বনানীর ভিজে পাতায় 

চিকচিক করছে যেন দেখছে মুখ স্বচ্ছ আয়নায়।

সন্ধ্যা ঘনাবে বলে রাস্তার দুই ধারে

গাছের ভেজা শাখে বিহঙ্গ জুটি গুলি ঝুঁটি খাড়া করে

আকুতির সুরে কিচিরমিচির করে বলছে

ফিরতে হবে যে কুলায়।

জানান দিচ্ছে সাথীদের, মিছিমিছি নয় কিচিরমিচি স্বরলিপি আকুতির, সন্ধ্যা নামলে 

অন্ধকার ঘনালে ভয়তো হয়।

কঞ্চির বেড়া ঘেরা একখানি বড় দিঘি আছে ঘাট বাঁধানো

নেই তাতে বেশি জল,, হাঁসগুলি নামে না সেথা

করেনা মিছামিছি কোন কোলাহল।

যেতে যেতে আলপথে দেখি গাভী জোড়া 

 গলায় দড়ি আছে খুঁটি পোতা

 সঙ্গে বাছুর গুলিও করছে ছোটোছুটি, হুড়োহুড়ি

 কখন আসবে নিয়ে যেতে ফিরিয়ে গৃহে তাদের গৃহস্বামী।

 সম্মুখে উৎকণ্ঠার দৃষ্টিপাত

 ঘনিয়ে এলো যে সন্ধ্যা সঙ্গে বৃষ্টিপাত।


 

 

 

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract