STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Romance Others

3  

Debashis Bhattacharya

Abstract Romance Others

তুমি গান গেয়ে যাও কোন সুরেতে

তুমি গান গেয়ে যাও কোন সুরেতে

1 min
203

তুমি গান গেয়ে যাও কোন সুরেতে

আলাপবিহীন আলাপে

মোর হৃদয়ের স্পন্দনে

পুব আকাশে রং লাগিয়ে

সূর্য্য ওঠে হিল্লোলে


শারদপ্রাতে তব নিশাজল মাথায় লয়ে 

ঘাসেরা হাসে প্রাণখুলে

মম অন্তর-বীণা ঝংকার তোলে

তোমার মধুর মল্লারে

 

চাইনা বাঁচিতে তোমারে ছাড়িয়া

মধু ছাড়া মৌমাছি হয়ে 

তোমা বিনা এই জীবনতরী

বহে বিরহ সাগরে 


জানিনা কেন জড়াইতে চাহ

মায়া-মোহজাল বন্ধনে 

আকাশ, তারা, পৃথিবী ও আমি

সমাপ্তি কারো আগে পরে


বলে যেতে চাই একটি কথাই

ভালোবাসা শুধু দিয়ে যেতে চাই

তোমারি প্রেমের সাগরে ডুবে

আমার আমিকে চিরতরে ভুলে 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract