তিলোত্তমার পূজো
তিলোত্তমার পূজো
উঠলো রব, পূজো বন্ধ হোক,
করছে শহর তিলোত্তমার শোক।
কিন্ত পূজো তো সারা বছরের মজা,
পূজো বন্ধ হলে পাবে অপরাধী সাজা?
বলি তাদের কথা কেউ ভাবেনা,
যারা সারা বছর কিছু কিনতে পারেনা l
পারে শুধু ওই চার দিন,
তাদের উপার্জনের একটা সুযোগ দিন।
ওই ঢাকী ভাই, ওই ঘুগনী ওয়ালা,
তাদের পুজোয় পড়বে তালা।
যদি না হয় পুজোর সাজ,
কুমোরের হাতে থাকবে না কাজ।
নিয়োনা টাকা, ভুল করেছে ওরা দেখো,
ঠিক কে ঠিক, ভুল কে ভূল বলতে শেখো।
তিলোত্তমার বিচার চাই আমি তুমি সবাই,
গরীব ঘরে জ্বলুক আলো এটা কি চাওনা ভাই?
পুজো করোনা বন্ধ, পূজোর প্রদীপ জ্বলুক,
সত্যের জন্যে লড়ব, যে যাই আমাদের বলুক।
এক বিচারের তলায়ে আনেক বিচার আছে জমা,
মনে রেখো করবে না কলকাতা তাদের ক্ষমা।
