STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy

4  

Manik Goswami

Abstract Fantasy

সর্ষের মধ্যে ভূত

সর্ষের মধ্যে ভূত

1 min
563

Prompt-30

সর্ষের মধ্যে ভূত

মানিক চন্দ্র গোস্বামী 


সিংহাসনে বসেন রাজা, হাতে নিয়ে রাজদণ্ড,

নিয়ম মেনে রাজ্য চালান, ভালো লাগেনা মন্দ।

প্রজারা সব থাকবে সুখে, এমনটাই চান রাজা,

অসাধুতা পড়লে ধরা, পেতেই হবে সাজা।  

রাজা অনেক অনুদান দেবেন প্রজার সচ্ছ্বলতায়,

প্রজারা শুনে গুণগান করে রাজার বদান্যতায়। 

ষড়যন্ত্রী মন্ত্রীমশাই ভাবেন এটাই সুযোগ,

অনুদানের নিদানে তার থাকবে না অভিযোগ। 

কিছুদিন পর রাজামশাই বসেন দরবারে,

প্রজাদেরই স্বাচ্ছ্যন্দের খবরের দরকারে। 

ভাবেন রাজা, প্রজারা যদি আছে এমন সুখে,

অনুদানের টাকা পেয়েও রাগ কেন চোখে মুখে ?

প্রজারা জানায় অনুদান তারা পায়নি তো কোনোদিন,

তাদের দুঃখের সংসারে কোনো আসে নি যে আলাদিন। 

বলেন রাজা রাজকোষ থেকে টাকা তো যাচ্ছে উড়ে,

মন্ত্রীমশাই মুচকি হাসেন, ব্যাপারটা অদ্ভুতুড়ে। 

পাচ্ছে প্রচুর, তবুও প্রজারা স্বীকার করছে না যে,

জানায় প্রজা, টাকা রয়েছে হিসাব খাতার মাঝে। 

দুঃখীরা যে রইলো দুখী, সারা জীবন ভর,

অসাধুতায় উঠছে ফেঁপে, রাজার সহচর। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract