STORYMIRROR

PARAMITA BASAK

Abstract

4  

PARAMITA BASAK

Abstract

ভুলিনি

ভুলিনি

1 min
20

ভুলিনি সেই দিনগুলো 

যে দিন তুমি পাশে ছিলে,

ভুলিনি সেই মুহূর্তগুলো 

যেদিন ভালোবেসেছিলে। 

আমার আঘাত আমার ব্যথা 

অসহ্য ছিল তোমার, 

আমার যত অসহনীয়তা 

কষ্ট হতো তোমার। 

খোঁজের পরে খোঁজ নিয়েছো 

ভালো আছি কিনা, 

আজকে কেন জানতে চাও না 

বেঁচে আছি কিনা। 

তোমায় ছাড়া জীবন কেমন 

থমকে যেন গেছে, 

কর্ত্যব্যের দোহাই দিয়ে 

আজও আছি বেঁচে। 

অবাক লাগে ভাবলে 

তুমি পারলে কেমন করে, 

ভালোবাসার কুড়ি কেমন 

গেলো হেলায় ঝরে। 

তুমি তো বেশ ভালো আছো 

আমায় ছাড়া জানি, 

আমি কেমন বাঁধন ছাড়া 

অবুঝ অভিমানী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract