STORYMIRROR

Subhajit Sanyal

Abstract

4  

Subhajit Sanyal

Abstract

"সিরাজের শেষ উক্তি"

"সিরাজের শেষ উক্তি"

1 min
767


পলাশীর যুদ্ধে হার, বিরাট চক্রান্ত,

সিরাজ বুঝতে পারে শয়তানি চাল,

বিশ্বাসঘাতকতার বেইমানি হাল, 

পালাবার পথে বাধা নৌকায় আক্রান্ত।


মীরজাফর নবাব হাতের পুতুল,

তুলে দিল রাজ্যপাট চুক্তির মাধ্যমে,

সিরাজের হত্যা কাণ্ড, স্বাধীনতা বামে,

ইস্ট ইন্ডিয়া কোম্পানি লভিনু উশুল।


স্বাধীনতা অস্তমিত, হে মীরজাফর!

সিরাজ কহিল তারে , তুমি দেশদ্রোহী,

দেশমাতা বিক্রি ক'রে, তুমি গদি মোহী,

বিদেশী বাণিজ্য লাভে, তোমার তৎপর।


শেষ স্বাধীন নবাব, বলে মৃত্যু পথে দেশের পুনরুদ্ধার, শুরু এক সাথ ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract