STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

মুখ না মুখোশ

মুখ না মুখোশ

1 min
332

এই সমাজে কত পরিচিত মুখগুলো

কত সাবলীল ভাবে মুখোশ পরে ঘুরে বেড়ায়,

আমি – তুমি- সে সবাই সবাইকে দেখতে থাকি।

আমি ওর মুখের দিকে, ও আমার মুখের দিকে,

আসলে প্রতিটি মুখই যেন গড়া একই ছাদে।

তাই একটা বিশ্বাস বলয়ে এগিয়ে গেলে,

অসংখ্য মুখোশ এসে—আমাকে ঘিরে ধরে।


আমি এখনও চিনে উঠতে পারি না

কার কোনটা মুখ - কোনটা মুখোশ পরে থাকে!


মুখ না মুখোশ ঠাওর করতে পারি না,

সামনে যা দেখি সেটা আসলেই বাস্তব না।

অনেক কিছুই থাকে জীবনে অজানা,

চেনা চেহারার ভেতরে রয়ে যায় অচেনা।

আমরা প্রতিনিয়ত অতিক্রম করছি সীমানা।

এটা নিছক কোনো গল্প না, নয় কোনো কল্পনা!

বাস্তবেই রূপের আসল-নকল ফারাক বুঝি না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract