STORYMIRROR

Sruti Basu Ghosh

Tragedy Others

3  

Sruti Basu Ghosh

Tragedy Others

স্পর্শ

স্পর্শ

1 min
221


একটা ছোঁয়া ভরসা যোগায়

লাঙ্গল ছুঁলে ভাত,

একটা ছোঁয়া আদর সোহাগ

ভিন্ন করে জাত।

একটা ছোঁয়া প্রেমের পরশ

একটা ছোঁয়া ভুল,

একটা ছোঁয়া ধ্বংস করে

সদ্য ফোটা ফুল।

একটা ছোঁয়া স্বর্গীয় আর

একটা ছোঁয়া রেপ,

একটা ছোঁয়া দেয় মিটিয়ে

সকল আক্ষেপ।

মাগো, সঠিক ছোঁয়ায় দাও

ভরিয়ে আমাদেরই মন,

সৃষ্টি লয়ের দ্বন্দ দোলায়

হোক সার্থক জীবন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy