STORYMIRROR

Manik Goswami

Abstract Classics Inspirational

3  

Manik Goswami

Abstract Classics Inspirational

সময়ের ভালো-মন্দ

সময়ের ভালো-মন্দ

1 min
8


দীর্ঘ জীবনের যাত্রাপথে খারাপ সময় আসে,

হতাশ মানুষ তখন যেন মাঝ সমুদ্রে ভাসে।

দুঃখ, কষ্ট, মনোবেদনায় খারাপ চলে সময়,

মুখের হাসি বিলীন হবে, এমন দুঃসময়।

দিনের আলোর শেষে যেমন আঁধার আসে রাতে,

মনে আঁধার আসে নেমে জীবন যন্ত্রণাতে।


সময় সদা গতিময়, নদীর স্রোতের মতো,

ভালো, মন্দ সবই সেথা বইছে অবিরত।

খারাপ সময় এলেও সে তো নয়কো চিরস্থায়ী,

মনের জোরে এগিয়ে চলো, কপাল নয়তো দায়ী।

জলদ কেটে যেমন আসে ফুটফুটে সোনা রোদ,

ভালো সময় করবে জেনো অভাগার ঋণ শোধ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract