শুধু তোমার জন্য
শুধু তোমার জন্য
যে রাম যুদ্ধশেষে ফেরে অযোধ্যায় ;
দীপাবলি সাজানো তাই নয় অন্যায় ,
' হে রাম ' বলে যে জন হারালো তার প্রাণ,
শুধু তোমার জন্য - দেশ ; রক্তের ঘ্রাণ ,
নিয়েছিল হাতে হাতে , নাসিকা কুঞ্চনে,
কে আর রেখেছে তাদের আপনার মনে !
বিচ্ছুরিত আলোকের সমুজ্বল তাপে ,
পতঙ্গ ধাইয়া যায় পোড়ে না তাহাতে ,
দীপান্বিতা এই কালে যন্ত্র তন্ত্রে মৃত ,
শুধু তোমার জন্য - দেশ ; সব অপসৃত ।
লোক লোকাচার আজ মুষ্ঠিতে আবদ্ধ ,
আসলে আজ জীবন যাপন বড়ই বেহদ্দ ।
শুধু তোমার জন্য - দেশ ; বেঁচে আছে যারা,
দেউলে দেউলে গিয়ে চর্চা করে তারা ।
স্বাধীনতার স্বপ্ন দেখা - ভীষণই অন্যায় ,
শুধু তোমার জন্য - দেশ ; কাল কেটে যায় ,
দলিতের পায়ের দাগ ঘাসের মাথায় ,
সমাদরে রাখি তুলে ছাতে ও ছাতায় ।
