STORYMIRROR

Subrata Nandi

Fantasy

2  

Subrata Nandi

Fantasy

শীতকাল-১

শীতকাল-১

1 min
301

আঁধার কেটে শীতের কুয়াশাছন্ন ভোরের আকাশ,

হিমেল শীতের মাঝে আড়মোড়া ভেঙে ধরণীর প্রকাশ।


কতিপয় মানুষের ব্যস্ততা ধীরে ধীরে আপন ক্ষেত্রে,

কেউ বা হেঁটে প্রাতঃভ্রমণে, কেউ বা সাইকেলে কর্মক্ষেত্রে।


কুয়াশারা নিয়েছে শিশিরকণায় মোড়ার শপথ,

পথের দু'ধারে গহীন গাছগাছালিরা ঢেকেছে পথ।


এখনও সূর্যের দেখা যোজন দূরের বিষয়, 

তাই বলে কী থেমে থাকে জীবনের লয়!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy