STORYMIRROR

Deepsikha Bhattacharya

Abstract

4  

Deepsikha Bhattacharya

Abstract

স্ব আলাপচারিতা

স্ব আলাপচারিতা

1 min
583

আমার কোনো দায় নেই

দায় নেই ভালোবাসার 

আমার এমন কোনো স্বপ্ন নেই

মিথ্যের মতন আগলে রাখার 

আমার স্মৃতির কোনো আপোষ নেই শিঁকড়হীন 

বেঁচে থাকায় 

আমার কোনো তাড়া নেই


মৃত্যুর মতন অমোঘ এক সত্য হওয়ার 

আমার কোনো দ্বিধা নেই

জীবন তোমায় শরীর ভেবে জড়িয়ে থাকায় 

আমার আমি মনে আছি 

মনে রাখার ব্যাকুলতায় 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract